রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আইনমন্ত্রীর বক্তব্য অবিবেচনা প্রসূতও অনভিপ্রেত: নেজামে ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক,গত শনিবার জাতীয় সংবিধান দিবষ উপলক্ষে আয়োজিত সেমিনারে সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম কে বাদ দেয়ার বিষয়ে চিন্তা ভাবনা চলছে মর্মে যে বক্তব্য দিয়েছেন তার তিব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা ছরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন বিরানব্বই ভাগ মুসলিম অধ্যূষিত বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম বাদ দেয়ার চক্রান্ত হলে এদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা ঘরে বসে থাকবে না।

অতীতেও রাষ্ট্র ধর্ম ইসলামের বিরুদ্ধে কুচক্রী মহল অনেক যড়যন্ত্র করে তৌহিদী জনতার গণদাবীর মুখে ব্যার্থ হয়ে মুখ থুবড়ে পড়েছে, আগামীতেও তা সফল হবে না ইনশাআল্লাহ।

নেতৃদ্বয় এই ধরনের ধর্মবিদ্বেষী স্পর্ধা দেখিয়ে বক্তব্য দেয়ার কারনে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানান নইলে জনগণ ফুসে উঠলে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেও শেষ রক্ষা হবে না বলেও হুশিয়ারী উচ্চারণ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ