রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাষ্ট্রের রোগ-ব্যাধি নিরাময় করতে হবে : এমপি হারুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ বলেছেন, সবার আগে রাষ্ট্রের রোগ-ব্যাধি নিরাময় করতে হবে। রাষ্ট্রের এমন কোনো খাত নেই যেখানে ভেজাল নেই। খাদ্য, ওষুধসহ দেশের প্রতিটি অঙ্গে ভেজাল। এই ভেজাল ঠিক করতে না পারলে আইন করে লাভ হবে না।

রোববার (৬ নভেম্বর) সংসদে ‘আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বিল-২০২২’ পাসের জন্য তোলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিলটির ওপর আলোচনা করতে গিয়ে তিনি এ সব কথা বলেন।

‘দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের ইঙ্গিত দিয়ে হারুনুর রশীদ বলেন, বরিশালে দেখলাম বিএনপির গণসমাবেশে রাস্তায় যে গাড়ি নিয়ে যাচ্ছে, সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো কোথায়, তারা কী করছে, তাদের দায়িত্ব ও কর্তব্যটা আসলে কী?

তিনি বলেন, সরকার গত ১৫ বছরে অনেক হাসপাতালের অবকাঠামো তৈরি করেছে। সেগুলো নানা সমস্যায় জর্জরিত। ২৫০ শয্যার হাসপাতালে আইসিইউ নেই। স্বাস্থ্যখাতে হাজার হাজার কোটি টাকা দেওয়ার পরেও সেগুলোর বেহাল দশা।

সংসদ সদস্য হারুনুর রশীদের বক্তব্য প্রসঙ্গে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, আসলে কোনো কিছুই ঠিক নেই।

ওবায়দুল কাদেরের খেলা হবে বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আসলে কি খেলা হবে জানি না। এই দুটি দল লাখ লাখ টাকা খরচ করে সমাবেশ করে লড়াই দেখাতে চায়। মানুষের কল্যাণের বিষয় তারা চিন্তা করে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ