রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হাতিরঝিলের ব্যবসায়িক স্থাপনা আপাতত উচ্ছেদ নয়: আপিল বিভাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পে সব ধরনের বাণিজ্যিক যেভাবে আছে আপাতত সেভাবেই থাকবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (৭ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এদিন আদালতে রাজউকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার ইমাম হাসান।

রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। আর আদালতের এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যারিস্টার ইমাম হাসান।

গত ১৯ জুন হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পের সব ধরনের বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদসহ ৪ দফা নির্দেশনা ও ৯ দফা সুপারিশ সম্বলিত হাইকোর্টের বায় স্থগিত চেয়ে আবেদন শুনানির জন্য আপিল বিভাগের বেঞ্চে পাঠানো হয়।

এর আগে, গত ২৪ মে উল্লেখিত এলাকার বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদসহ ৪ দফা নির্দেশনা ও ৯ দফা সুপারিশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় হাইকোর্ট থেকে।

ওই দিন হাইকোর্টের ওয়েবসাইটে বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি রাজিক আল জলিলের স্বাক্ষরিত ৫৫ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়। তারপরে এই রায় স্থগিত চেয়ে লিভ টু আপিল করে রাজধানী উন্নয়ন করপোরেশন (রাজউক)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ