রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ডলারের সরবরাহ বাড়াতে টাকার মান কমাতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেছেন, ডলারের সরবরাহ বাড়াতে টাকার মান কমাতে হবে। আমরা চাচ্ছি দেশে আরও ডলার সরবরাহ হোক। এক্সপোর্ট ও প্রবাসী আয় বৃদ্ধির জন্য টাকার মান কমা ভালো।

মঙ্গলবার (৮ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এসময় তিনি এসব কথা বলেন।

টাকার মান কমা ভালো দাবি করে প্রতিমন্ত্রী বলেন, টাকার মান ও এক্সচেঞ্জ রেট সমন্বয় করতে হবে। ডলারের সরবরাহ বাড়াতে হলে টাকার মান কমাতে হবে।

রেমিট্যান্স কমেনি দাবি করে শামসুল আলম বলেন, জুলাই-অক্টোবরে সর্বশেষ ৭ দশমিক ১৯৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। জুলাই থেকে অক্টোবরে বেশি পেয়েছি। রেমিট্যান্স কমছে কথাটা সত্য না। এক্সপোর্ট ১৬ দশমিক ৮৫ বিলিয়ন হয়েছে। গত মাসের থেকে এটা বেড়েছে। আমরা বিপদে নেই। উচ্চ মূল্যস্ফীতি সারা দুনিয়া ফেস করছে, আমরাও করছি।

আইএমএফের তথ্যে দ্বিমত পোষণ করে প্রতিমন্ত্রী বলেন, আইএমএফ একমত না হলে কিছু আসে যায় না। প্রথাগতভাবে সরকার রিজার্ভ রক্ষা করছে। সরকার কোথাও কিছু লুকায়নি। ৩৫ বিলিয়ন ডলারের কাছাকাছি রিজার্ভ আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ