মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন বলে জানা গেছে।

সোমবার (৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আইওআরএর সদস্য রাষ্ট্র এবং ডায়ালগ অংশীদারদের ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে। অনেকেই আমন্ত্রণ পেয়ে সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসবেন। তিনি সম্মেলনে যোগ দেবেন। বাকিদের যারা আমন্ত্রণ পেয়েছেন, সবাই সিদ্ধান্ত দু-একদিনের মধ্যে হয়তো জানিয়ে দেবেন।

আইওআরএর বর্তমান সভাপতি বাংলাদেশ। আগামী ২২ ও ২৩ নভেম্বর ঢাকায় জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটি সিএসওর বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ নভেম্বর, রাষ্ট্রগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এদিন আইওআরএর ডায়ালগ অংশীদাররা বৈঠকে যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২৪ নভেম্বর ডায়ালগ অংশীদার হিসেবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা আসার কথা রয়েছে। এর পরদিন ঢাকা ছাড়বেন তিনি।

তার এ সফরে দ্বিপক্ষীয় একটি বৈঠক হতে পারে। এতে দুই দেশের সহযোগিতা-সংক্রান্ত আলোচনা হতে পারে। তবে কোনো ধরনের চুক্তি হচ্ছে না। ঢাকা ছেড়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও একটি বৈঠক করার কথা রয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ