রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পাওয়ার বিষয়ে জানাতে আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলন আসছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বিকেল সোয়া ৩টার দিকে সংবাদ সম্মেলন শুরু হবে।

এদিন বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে অর্থমন্ত্রীর। বৈঠকের পরেই ঋণ পাওয়ার অগ্রগতি ও সার্বিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন অর্থমন্ত্রী। এ সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দলও উপস্থিত থাকতে পারে।

গত ২৪ জুলাই ৪৫০ কোটি ডলার ঋণ চেয়ে আইএমএফকে চিঠি দেয় বাংলাদেশ। ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা করতে আইএমএফ’র একটি প্রতিনিধি দল ২৬ অক্টোবর ঢাকায় আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ