রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

শিক্ষকদের দক্ষ করতে দ্বীনিয়াতের ৬ দিনব্যাপী মুয়াল্লিম প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিশুদ্ধ আকিদা ও দ্বীনের মৌলিক শিক্ষা দিতে কাজ করছে ‘দ্বীনিয়াত’। মকতব শিক্ষাকে আধুনিকায়ন এবং বয়স ভেদে পৃথক সিলেবাসে শিক্ষাদান করছে তারা। শিক্ষকদের দক্ষ করতে ৬ দিনব্যাপী কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ করাচ্ছে ‘দ্বীনিয়াত’।

আগামী ১৯ নভেম্বর কোর্সটি শুরু হয়ে চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। রাজধানী ঢাকার মাতুয়াইল, ডেমরার আল নূর এডুকেশন কমপ্লেক্স প্রশিক্ষণ দেয়া হবে।

কোর্সে প্রধানত ৭টি বিষয়ের উপর গুরুত্বারোপ করা হবে। তাহলো— দ্বীনিয়াত মক্তবের নিজাম (ব্যবস্থাপনা), দ্বীনিয়াত মক্তবের নিসাব (পাঠ্যক্রম), দ্বীনিয়াত মক্তবের তরিকায়ে তালিম (শিক্ষাদান পদ্ধতি), দ্বীনিয়াত মক্তবের নেগরানি (পরিদর্শন), শিশু মনোবিজ্ঞান সম্পর্কে ধারণা, আদর্শ শিক্ষকের গুণাবলী ও পাঠদান কৌশল, ইসলামিক স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা পদ্ধতি।

মুফতি মুহাম্মদ সালমান প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে বলেন, ‘আমাদের দেশসহ সারা বিশ্বের বিপুল সংখ্যক মুসলিম শিশু দীনি শিক্ষা থেকে বঞ্চিত। তারা যেনো সাধারণ শিক্ষার পাশাপাশি দীনি শিক্ষায় শিক্ষিত হতে পারে সেজন্যই দ্বীনিয়াত। যারা আমাদের এ প্রশিক্ষণ করবেন তারা ‘দ্বীনিয়াত’ মক্তবে পাঠদান ও তা পরিচালনার যোগ্যতা অর্জন করবেন।’

যারা দ্বীনিয়াতের শিক্ষক হতে চান না; কিন্তু অন্যত্র শিক্ষকতা করতে চান তারাও এ কোর্স থেকে বিপুলভাবে উপকৃত হতে পারবে আশা ব্যক্ত করেন তিনি।

তার মতে দ্বীনিয়াত মুয়াল্লিম প্রশিক্ষণে মৌলিকভাবে দ্বীনিয়াতের সিলেবাস ও পাঠদান পদ্ধতি সম্পর্কে ধারণা দেয়া হলেও এমন অনেক বিষয় এখানে শেখানো হয় যা যে কোনো শিক্ষকের জন্য প্রয়োজন।

যেমন, শিশু মনোবিজ্ঞান। শিশুকে উপযুক্ত শিক্ষাপ্রদানে, পাঠদানে মনোযোগী করতে এবং লেখাপড়াকে তার কাছে আনন্দময় করতে এ বিষয়টি সবার জানা প্রয়োজন।

প্রয়োজনে যোগাযোগ- ০১৫৫৬-১০০২০০, ০১৮১৯-৪৭৭৮৮৬

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ