রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

৫ দিনের সফরে বাংলাদেশে আসছেন সাইয়েদ আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররেসিন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আমিরুল হিন্দ আল্লামা সাইয়েদ আরশাদ মাদানী সাহেব আগামী ১৭ নভেম্বর রোজ বৃহস্পতিবার ৫ দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন করবেন।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন আল্লামা মাদানীর একান্ত শাগরেদ ও মুরিদ রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব ও মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী মাদ্রাসা, ঢাকার মুহতামিম মুফতি ইমরানুল বারী সিরাজী।

৫ দিনের সফর সূচী

১৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার ফ্লাইটে ঢাকায় আগমন। এরপর রাত ৮:৩০ টায় মাদরাসা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, মাকসুদপুর,দোহারে বয়ান।

১৮ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে সিলেটের উদ্দেশ্যে যাত্রা। ট্রাক স্টেশন মাঠে বয়ান। এরপর তিনি হেলিকপ্টারযোগে চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসায় গমন ও জুমা পূর্ব বয়ান।মাগরিবের নামাজের পর বায়তুল ফালাহ ময়দানে বয়ান।

১৯ নভেম্বর শনিবার বিকাল ৩ টায় বিমানযোগে ঢাকায় গমন। মাগরিবের নামাজের পর ঢাকা মাদানী নগর মাদ্রাসায় বয়ান।

২০ নভেম্বর রবিবার হেলিকপ্টারে সুনামগঞ্জ যাত্রা। সকাল ১০টায় সুনামগঞ্জ দরগাহপুর মাদরাসায় বয়ান।অতঃপর দুপুর ১টায় সিলেট শরীফগঞ্জ গোলাপগঞ্জে বয়ান এবং ২টায় দুবাগ বিয়ানী বাজার সিলেটে গমন।

২১ নভেম্বর সোমবার সকাল ১০টায় গাজীপুর জৈনা বাজারে দোয়া মাহফিলে বয়ান। দুপুর ১২টায় নরসিংদী মাধবদী জলসায় বয়ান।বাদ মাগরিব ঢাকা আরজাবাদ মাদ্রাসার উলামা সম্মেলনে বয়ান।

২২ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২ টার ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে রওনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ