রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঢাকা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির ঢাকা জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

জেলার প্রতিটি ইউনিট থেকে (থানা, উপজেলা ও পৌর) ৩২ জন করে নেতা বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। সবার মতামতের পর বৈঠকে ভার্চুয়ালি যোগ দেওয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা জেলার মেয়াদোত্তীর্ণ কমিটি করেন বলে জানান জেলার বিদায়ী সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক। এই অবস্থায় যে কোনো সময় নতুন কমিটি ঘোষণা করা হবে।

বৈঠকে আরও অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা ও বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, সদ্য বিদায়ী জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক।

গত ৩০ অক্টোবর ঢাকা জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হলেও মেয়াদোত্তীর্ণ জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করা হয়নি। কিন্তু ওই সম্মেলনে উপস্থিত কাউন্সিলররা ঢাকা জেলার কমিটি গঠনের দায়িত্ব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর ন্যস্ত করেন।

গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, এ অবস্থায় ঢাকা জেলা বিএনপির অধীনে থাকা ১০টি ইউনিটের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এরই অংশ হিসেবে প্রতিটি ইউনিট থেকে ৩২ জন নেতাকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। ভার্চুয়ালি যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবার মতামত শোনেন। পাশাপাশি আগামী ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ সফল করতে করণীয় নিয়েও সবার মতামত নেন। এরপর ঢাকা জেলা কমিটি বিলুপ্ত করা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা জেলা বিএনপির যে কমিটি দেবেন, সেই কমিটির নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে সবপক্ষ প্রতিশ্রুতি দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ