বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইমাম মুয়াজ্জিনগণের মর্যাদা ও সাম্প্রতিক প্রেক্ষাপট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওলীউর রহমান।।

মসজিদ আল্লাহর ঘর, সমাজের সবচেয়ে সম্মানিত ও পবিত্র জায়গা হলো সমজিদ সমূহ। মসজিদ সমূহের সম্মান, মর্যাদা ও অবস্থান হচ্ছে মুসলমানদের হৃদয়ের গভীরে। প্রতিটি মুসলমান মনে প্রাণে মসজিদ সমূকে শ্রদ্ধা করে।

সেই সাথে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতীবগণ হচ্ছেন সম্মানের পাত্র। তারা হচ্ছেন নামাজের মত গুরুত্বপূর্ণ ইবাদতের জিম্মাদার। রাসূল (সা.) ইমাম মুয়াজ্জিনদের জন্য দোয়া করেছেন।

তিনি বলেন, “ইমাম হচ্ছেন জামিনদার আর মুয়াজ্জিন হচ্ছেন জিম্মাদার। হে আল্লাহ! ইমামদের সত্যপথে র্দৃঢ় রাখো এবং মুয়াজ্জিনদের ক্ষমা করে দাও।” দেশের আড়াই থেকে তিন লক্ষ মসজিদে আলেমদের বিশাল একটি অংশ ইমাম, মুয়াজ্জিন ও খতীবের মত সম্মাজনক পেশার সাথে সম্পৃক্ত রয়েছেন। এই লেখায় মূলত দেশের ইমাম, মুয়াজ্জিন, খতীব ও মসজিদের খাদিমগণের বর্তমান অবস্থা নিয়ে কিছু আলোকপাত করব।

প্রথমে সংক্ষেপে যে কথাটি বলতে চাই যে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, মূল্যবোধের অবক্ষয় ও নীতি নৈতিকতার অধঃপতনের বর্তমান প্রেক্ষাপটে দেশের ইমাম মুয়াজ্জিন ও খাদিমগণ এক কঠিন সময় পার করছেন। নিতান্ত অল্প বেতনের পাশাপাশি কোনো কোনো সময় চরম দুর্ব্যবহারের শিকারও হচ্ছেন কোন কোন ইমাম মুয়াজ্জিন।

এর কারণ হলো আমাদের দেশের লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিনদের যেভাবে কোন বেতন স্কেল নেই তেমনিভাবে নেই ধর্মীয় ব্যক্তি হিসেবে তাদের মান-সম্মানের নিরাপত্তার জন্য আলাদা কোন আইন, নেই মসজিদ পরিচালনার শক্তিশালী কোনো নীতিমালা।

মসজিদ সমূহ পরিচালিত হচ্ছে লাগামহীনভাবে, যার যার ইচ্ছা মত। বিগত তিন চার বছরে জিনিস পত্রের দাম অনেকগুণ বেড়ে গেলেও অধিকাংশ ইমাম মুয়াজ্জিনের বেতন আজ থেকে চার বছর আগে যা ছিল এখনো তাই আছে। বেতন বৃদ্ধির কথা বললে অনেকের চাকরী ও চলে যায়।

ইমাম মুয়াজ্জিনগণের প্রতি কোনো কোনো মসজিদ কমিটির অবহেলা ও দুর্বব্যবহার চরম পর্যায়ে পৌঁছে গেছে, অমানবিক নিয়ম কানুন চালিয়ে দিয়ে রীতিমত ইমাম মুয়াজ্জিনও খাদিমগণের উপর নীপিড়ন চালানো হচ্ছে, তাদের নাগরিক ও মানবিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। কোনো কোনো মসজিদ কমিটির দায়িত্বশীল ও এলাকার মাতেব্বরদের স্বেচ্ছাচারিতা ও দুর্ব্যবহারের কারণে অত