রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গ্যাস আনতে ব্রুনাই যাচ্ছে সরকারের প্রতিনিধিদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ মেয়াদে গ্যাস আনতে ব্রুনাইয়ে যাচ্ছে সরকারের একটি প্রতিনিধিদল। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তুতিও শেষ হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন, এখন সব জায়গায় গ্যাস সংকট। যে যেভাবে পাচ্ছে সেভাবেই নেওয়ার চেষ্টা করছে। প্রতিনিধিদলের ব্রুনাই যাওয়ার প্রস্তুতি শেষ হয়েছে। আমাদের কী প্রয়োজন সেটা জানিয়েছি।

নসরুল হামিদ বলেন, বৃহস্পতিবার সৌদি অ্যাম্বাসেডরের সঙ্গে আলোচনা হয়েছে, তাদের মন্ত্রী আসছেন। ২০২৮ থেকে ২০২৯ সাল নাগাদ সৌদি আরব থেকে গ্যাস আনতে পারব। আমাদের এখানে সোলারের ক্ষেত্রেও বড় বিনিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারেও কথা হয়েছে। তারা সোলারের ক্ষেত্রে ১০০০ মেগাওয়াট এমওইউ করার কথা জানিয়েছে।

সাগর থেকে গ্যাস উত্তোলনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সাগর থেকে গ্যাস উত্তোলন অনেক কষ্টসাধ্য। বিনিয়োগ করেও সফলতা পাওয়ার শতভাগ সম্ভাবনা থাকে না। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স) কে দিয়ে এটা করা যাবে না।

বিদ্যুতের বিষয়ে নসরুল হামিদ বলেন, বিদ্যুতের অবস্থা ভালোর দিকে যাচ্ছে। কিন্তু দাম অনেক বেশি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ