রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মুফতী নুরুল আমীনের ইন্তিকালে বেফাক নেতৃবৃন্দের শােক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার (ফরিদাবাদ মাদরাসা) শাইখুল হাদিস, বেফাকের সহকারী মহাসচিব মুফতি নুরুল আমীন ইন্তেকাল করেছেন। আজ শনিবার সকাল ১০টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর।

তার ইন্তেকালে শোক প্রকাশ করেছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর নেতৃবৃন্দ।

বেফাক মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সহকারী মহাসচিব, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদরাসার শাইখুল হাদীস হযরত মাওলানা মুফতী নূরুল আমীন (রহ.) আজ ১৬ রবিউস সানী ১৪৪৪ হিজরী রােজ শনিবার সকাল ১০ ঘটিকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ বেফাক কর্তৃপক্ষ সকলে গভীর শােক প্রকাশ করেন। তারা মরহুমের শােকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সারা দেশের ওলামায়ে কেরাম ও তালিবুল ইলমদের নিকট তাঁর জন্য বিশেষ দু’আর আবেদন জানান।

শোকবার্তায় আরো বলা হয়, আল্লাহ পাক তাঁর পরিবার পরিজনকে সবরে জামীল দান করুন, তাঁর জীবনের খিদমাতগুলাে কবুল ও মঞ্জুর করুন, তাঁর মাগফিরাত করুন এবং জান্নাতের উচ্চ মাকাম নসীব করুন-আমীন।

মুফতি নুরুল আমীন গত বৃহস্পতিবার ফরিদাবাদ মাদরাসায় ফজরের নামাজের সময় হার্টঅ্যাটাক করেন। এরপর তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ