রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সৌদি আরবের কাছে জ্বালানি তেল চাইলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেরিতে অর্থ পরিশোধের সুযোগ চেয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের কাছে জ্বালানি তেল চেয়েয়েছেন। আজ রবিবার সকালে সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, বৈঠকে উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। রোহিঙ্গা সংকট নিরসনে সৌদি আরবের সহায়তাও চেয়েছেন প্রধানমন্ত্রী।

উপমন্ত্রী বাংলাদেশিদের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সৌদি আরবে পাসপোর্ট নবায়নের প্রয়োজনের বিষয়টি উত্থাপন করেন এবং সমস্যাটি সমাধানের জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রী এ বিষয়ে তার সম্মতি দেন এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন।

প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অলৌকিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন সৌদি উপমন্ত্রী।

প্রধানমন্ত্রী দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ এবং ক্রাউন প্রিন্স ও কেএসএর প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকেও শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনৈতিক অগ্রগতি থমকে গেছে।’

ড. নাসের বিন আবদুল আজিজ আল দাউদ এক্সপো-২০৩০-এর আয়োজনে সৌদি আরবকে বহুপাক্ষিক সহায়তা দেওয়ার জন্য শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ