মাওলানা মাহমুদুল হাসান।। শ্রমিকের উদ্বৃত্ত মূল্যতত্ত্ব- এর বাইরে সমাজতন্ত্র বৃহত্তর মানবাধিকার সম্পর্কে কোন কথা বলে না। যেমন একজন শ্রমিক কারখানায় কাজ করে যে মূল্য উৎপাদন করে তার একাংশে বেতন দিয়ে বাকিটা মালিক আত্মসাৎ করে। বেতনের অতিরিক্ত যে টাকাটা মালিক নিয়েছে এটাকেই বলা হয় উদ্বৃত্ত মূল্য।
শ্রমিকের উৎপাদিত মূল্যের সবটাই যাতে সে পায় মালিক তার রক্ত চুষে মুনাফা অর্জন করতে না পারে তার জন্য সমাজতন্ত্রের ফয়সালা হলো- উৎপাদন উপকরণ রাষ্ট্রীয় মালিকানায় নিতে হবে। তখন সবাই নিজ নিজ সমর্থ্য অনুযায়ী শ্রম দিবে আর প্রয়োজন অনুযায়ী গ্রহণ করবে। ব্যস এর বাইরে সর্বহারা অক্ষম দুর্বল সম্পর্কে সমাজতন্ত্র কোন কথা বলে না।
এখন প্রশ্ন হল বৃহৎ বুর্জোয়া গোষ্ঠী তো দূরের কথা সাধারণ পেটি বুর্জোয়া- যার একখণ্ড জমি আছে বা দোকান আছে বা ছোট একটা কারখানা আছে সে কি এসব সরকারি মালিকানায় ছেড়ে দিয়ে স্বেচ্ছায় শ্রমিকত্ব গ্রহণ করবে? এ কাজ কত দুরূহ তা আমরা সুভিয়েত ইউনিয়ন চীন ও অন্যান্য সমাজতান্ত্রিক দেশে দেখেছি।
এই সমাজতন্ত্রের নামে পৃথিবীর প্রতিটি দেশে রক্ত গঙ্গা বইয়ে দেয়া হয়েছে, ২০০ কোটি মানুষ হত্যা করা হয়েছে। তাছাড়া কত দেশ জাতি উজাড় করে দেওয়া হয়েছে কত লাঞ্ছনা বঞ্চনা পঙ্গুত্ব অসহায়ত্ব ও দুর্ভিক্ষের কারণ হয়েছে তার হিসাব কেউ দিতে পারবে না। অথচ ইসলাম এ বিষয়ে কতই না উত্তম বিধান দিয়েছে।
ইসলাম প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবি করে। ইসলামী রাষ্ট্র সর্বহারা ছিন্নমূলদের পুনর্বাসন করবে, সক্ষমদের কর্মসংস্থান করবে। এক্ষেত্রে শ্রমিকের বিধান হল শ্রমিক মালিকের সম্পর্ক ভাই ভাই, প্রভু- ভৃত্যের মতো তাদের মধ্যে মর্যাদাগত কোন পার্থক্য নাই। শ্রমিক মালিকের জীবনমান সমান হবে, তার মৌলিক চাহিদা পূরণ করতে হবে।
অন্যত্র এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর অক্ষম শ্রেণী অর্থাৎ বিকলাঙ্গ প্রতিবন্ধী ইয়াতিম বিধবা বয়োবৃদ্ধ ইত্যাদিদের সরকারি ভাতায় প্রতিপালন করতে হবে। পৃথিবীর অন্য কোন ধর্ম বা মতবাদ এই শ্রেণীকে প্রতিপালন ফরজ করেনি এবং তাদের জন্য কোন হিস্যা নির্ধারণ করেনি।
কিন্তু ইসলাম এই অক্ষম শ্রেণীর প্রতিপালনের জন্য ধনীদের সম্পদে নির্দিষ্ট হিসসা ফরজ করে দিয়েছে।
যেমন যাকাত, কিন্তু যাকাতে দরিদ্রের প্রয়োজন না মিটলে ইনফাক বা অতিরিক্ত ব্যয় করতে হবে। এ সম্পর্কে ফোকাহায়ে কেরাম বলেন-
১