রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সাবেক বিচারপতি গোলাম রাব্বানী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

আজ সোমবার (১৪ নভেম্বর) বিচারপতি গোলাম রাব্বানী আজ বেলা ১২টা ৪৫ মিনিটে মারা গেছেন। সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গোলাম রাব্বানীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

দীর্ঘদিন আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন সাবেক বিচারপতি গোলাম রাব্বানী। ১৯৯২ সাল থেকে তিনি বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ২০১২ সালে বিচারপতির দায়িত্ব থেকে তিনি অবসরে যান।

আইন পেশা ছাড়াও লেখালেখিও করেছেন গোলাম রাব্বানী। আইনের ওপর বেশ কিছু বই লিখেছেন তিনি। তার লেখা বইয়ের মধ্যে সিপিসি অন্যতম। যা রেফারেন্স হিসেবে ব্যবহার হয়ে থাকে। এছাড়া মুক্তিযুদ্ধ এবং ইসলামের ওপর তার লেখা বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ