রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

৩০০০ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর তিন হাজার আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে বিতরণ সংস্থা তিতাস। বকেয়া বিল না পেয়ে এ অভিযান শুরু করছে তিতাস। আজ সোমবার সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এই অভিযান শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তিতাসের রাজস্ব শাখার জিএম রশিদুল আলম।

তিনি বলেন, ‘রামপুরা ব্রিজ থেকে উত্তরা এবং কারওয়ান বাজার থেকে সাতারকুল পর্যন্ত এলাকা তিতাসের কুড়িল কার্যালয়ের আওতায় পড়েছে। এসব এলাকার প্রায় তিন হাজার আবাসিক গ্রাহকের বিল বকেয়া রয়েছে। দীর্ঘদিন তাগাদা দেওয়ার পরও তারা বিল পরিশোধ করেননি।’

জিএম রশিদুল আলম বলেন, ‘আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সারাদিন এসব সংযোগ বিচ্ছিন্ন করব। বকেয়া পরিশোধ করলে আবার সংযোগ দেওয়া হবে।’

গ্যাস সংকটের কারণে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি স্থবির হয়ে পড়েছে শিল্প ও কলকারাখানা। এ সংকটের মধ্যে অবৈধ গ্যাস সংযোগ এবং বকেয়া নিয়ে আলোচনা হচ্ছে।

অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মোট ৪২টি দলে ভাগ হয়ে তারা সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালাচ্ছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ