রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘রাতে ভোট গ্রহণের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাতে ভোট গ্রহণের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে অন্যতম ভুমিকা পালনকারী দল হিসেবে দাবি করলেও স্বাধীনতার ৫১ বছরে দেশের ভাবমূর্তি বিশ্বে ক্ষুন্ন করেছে। বিদেশীরা এখন বলাবলি শুরু করেছেন। জাপানের বাংলাদেশস্ত রাষ্ট্রদূত বলেছেন ‘ আগের রাতে ব্যালট বাক্স ভরার ঘটনা বিশ্বের অন্য কোনো দেশে হয়েছে বলে শুনিনি’। বিদেশী নাগরিকের মুখে এধরনের কথা বার্তা আমাদেরকে লজ্জিত করেছে, অপমানিত করেছে।

আজ মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

অর্থ সম্পাদক আলহাজ্ব হারুন অর রশিদ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, প্রশিক্ষণ সম্পাদক মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, শিক্ষা ও সংষ্কৃতি বিষয়সক সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া, শায়খুল হাদীস মাওলানা মাকবুল হোসাইন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।

সভায় বলা হয়, বিরোধী দলের কর্মসূচিকে কেন্দ্র করে সবধরনের যানবাহন বন্ধ করে সাধারণ মানুষকে কষ্ট দেয়ার অধিকার কারো নেই। সরকারের এমন কর্মকান্ডে বুঝা যাচ্ছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তারা কিভাবে নাগরিক অধিকার ক্ষুন্ন করবে।

এ জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। আগামী জাতীয় নির্বাচন জাতীয় সরকারের অধীনে হতে হবে বলে বার বার দাবি করে আসছে। এর কোনো বিকল্প নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ