রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

লোক ভাড়া করে সমাবেশ করছে বিএনপি: আমু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি টাকা দিয়ে লোক ভাড়া করে গণসমাবেশ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় ঝালকাঠি সদর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আমির হোসেন আমু বলেন, টাকার বিনিময়ে বিএনপির সবগুলো গণসমাবেশে যে লোক হয়েছে, তার চেয়ে কয়েকগুণ বেশি লোক হয়েছে ঢাকায় যুবলীগের সমাবেশে। সুতরাং আওয়ামী লীগের সমাবেশ হলে তো কথাই নেই। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং সে নির্বাচনেও আওয়ামী লীগ জয়লাভ করবে।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ