রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

৩ ডিসেম্বর হচ্ছে না ছাত্রলীগের সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ৩ ডিসেম্বর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন হচ্ছে না। সম্মেলনের তারিখ পরিবর্তন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ নভেম্বর রাষ্ট্রীয় সফরে জাপান যাবেন। এরপর সফর শেষে দেশে ফিরবেন ৩ ডিসেম্বর। সে কারণে সম্মেলনের তারিখ পরিবর্তন করতে নিদের্শনা দিয়েছেন তিনি। একই সঙ্গে সম্মেলনের নতুন তারিখ নেওয়ার জন্য জয়-লেখককে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে পরামর্শ করার নির্দেশনা দেন তিনি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ছাত্রলীগের সম্মেলনের তারিখ পরিবর্তন হতে পারে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। যেগুলো বলা হচ্ছে, সব শোনা কথা। আমি এখন একটা মিটিংয়ে রয়েছি, তাই বেশি কিছু বলতে পারছি না। মিটিং শেষে বিস্তারিত জানাতে পারব।

এর আগে, ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। গত ৪ নভেম্বর গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ