মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

বরুনা পীরের ২ দিনের ইজতেমার ব্যাপক প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ডাকের দুই দিনের ইজতেমা আয়োজন নিয়ে ধোঁয়াশা কাটছে না। আগামী ১৯ নভেম্বর বিএনপির সমাবেশের কারণে ইজতেমা পেছানোর নির্দেশ দিয়েছিল পুলিশ। এই নির্দেশনার দেয়ায় মাঠে উপস্থিত হয়েছেন আয়োজক সংগঠনের সভাপতি, সিলেটের আলেম মুফতি রশীদুর রহমান ফারুক।

গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত থেকে ইজতেমাস্থল সিলেটের ট্রাক টার্মিনালের অবস্থান নিয়ে বরুনার পীর দুই দিনের পরিবর্তে চারদিন ব্যাপী ইজতেমার ঘোষণা দেন। মঙ্গলবার রাত থেকে ইজতেমা শুরু করা হলো বলে ঘোষণা দেন। তার এই ঘোষণার পর রাতে সিলেটে শীর্ষ আলেম উলামারা ইজতেমাস্থলে যান।

আঞ্জুমানে হেফাজতে ইসলামের ৭৭ বছর পুর্তি উপলক্ষে সিলেটে বৃহস্পতি ও শুক্রবার দুই দিনের ইজতেমার আয়োজন করেন সংগঠনের সভাপতি আলেম মুফতি রশীদুর রহমান ফারুক।

তিনি জানান, সব আয়োজন শেষ হওয়ার কারণে ইজতেমা পেছানোর কোনো সুযোগ নেই। তবে-বরুনার পীরের এই ঘোষণায় পুলিশের পক্ষ থেকে পরবর্তী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ ব্যাপারে উর্ধ্বতনদের পরবর্তী সিদ্বান্তের অপেক্ষায় রয়েছেন সিলেটের কর্মকর্তারা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুদ্বীপ দাশ জানান, পুলিশের তরফ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি বহাল রয়েছে। এ নিয়ে এখনও পরবর্তী নির্দেশনা আসেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ