মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

ফকিহুল মিল্লাত স্মারকের পাঠোন্মোচন করলেন আল্লামা আবুল কাসেম নোমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা আবুল কাসেম নোমানির হাতে পাঠোন্মোচন হলো ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ. স্মারক গ্রন্থ।

স্মারক পাঠোন্মোচনের সময় আল্লামা আবুল কাসেম নোমানী ফকিহুল মিল্লাত রহ. স্মারকগ্রন্থ হাতে পেয়ে মুফতি আব্দুর রহমান রহ.কে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন। ফকিহুল মিল্লাতের সঙ্গে তার বিভিন্ন সখ্যতার কথা তুলে ধরেন।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিব্য দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনে আল্লামা আবুল কাসেম নোমানির হাতে এ স্মারকগ্রন্থ তুলে দেন বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক ও ফকিহুল মিল্লাত রহ. বড় সাহেবজাদা মুফতি আরশাদ রাহমানী।

এ সময় উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীসহ দেশ বরেণ্য আলেমগণ।

উপমহাদেশের বরেণ্য আলেম ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রাহিমাহুল্লাহ এদেশে ইহয়ায়ে সুন্নাত, ইলমের শুদ্ধ চর্চা ও ইসলামি ফিকহের সমৃদ্ধ পথযাত্রার অন্যতম পথিকৃৎ। তিনি ছিলেন একাধারে প্রাজ্ঞ আলেম, যুগ সচেতন ফিকহবিদ ও বুদ্ধিদীপ্ত ইসলাহি মুরব্বি। অনুসরণীয় এই বুজুর্গের জীবন, কর্ম ও আদর্শের চর্চার সুবিধার্থে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম তার ওপর প্রামাণ্য স্মারকগ্রন্থ প্রকাশ করলো।

স্মারকটির সম্পাদক হুমায়ুন আইয়ুব এবং প্রধান সম্পাদক জহির উদ্দীন বাবর। স্মারকটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফকিহুল মিল্লাত রহ. এর বড় সাহেবজাদা, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি আরশাদ রাহমানী। তাছাড়া টিম আওয়ার ইসলামকে আন্তরিকভাবে সার্বিক সহযোগিতা করেছেন ফকিহুল মিল্লাত রহ. এর ছোট সাহেবজাদা মুফতি শাহেদ রাহমানী।

কেএল/

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ