রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঢাকা ছাড়লেন দেওবন্দের মুহতামিম ও আল্লামা হানিফ জালান্ধরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানি ও পাকিস্তান কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব আল্লামা হানিফ জালান্ধরি।

ইসলামী মহা সম্মেলনে যোগদান করে আজ শনিবার বিকেলে তারা বাংলাদেশ ত্যাগ করেছেন।

জানা যায়, ৩ দিনের সংক্ষিপ্ত বাংলাদেশ সফরে বাংলাদেশে এসেছেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি। তিনি চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনে অংশগ্রহন করেন। এছাড়াও তিনি ঢাকার উত্তরা, টঙ্গী, বসিলাসহ বিভিন্ন জায়গায় ইসলামী সম্মেলনে যোগ দেন। আল্লামা নুর হুসাইন কাসেমি রহ. এর মাকবারা ও জামিয়া সাবহানিয়া জিয়ারত করেন। মুফতি রফি উসমানির ইন্তিকাল করায় তার সফর সংক্ষিপ্ত করতে হয়। বাংলাদেশের আলেমদের সাথে মতবিনিময় করার কথা থাকলেও সম্ভব হয়নি।

এদিকে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে আসেন পাকিস্তান কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব আল্লামা হানিফ জালান্ধরি।

সংক্ষিপ্ত সফর শেষে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি ও পাকিস্তান কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব আল্লামা হানিফ জালান্ধরি বাংলাদেশ ত্যাগ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ