মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

মুফতি রফি উসমানির ইন্তেকালে হাটহাজারী মাদরাসা মহাপরিচালকের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের গ্র্যান্ড মুফতি ও দারুল উলুম করাচির সভাপতি আল্লামা মুফতি মুহাম্মাদ রফি উসমানি ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া।

শনিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় তিনি বলেন, ‘ইসলামী শিক্ষা, তাহযিব-তামাদ্দুন, গবেষণার বিস্তার এবং আইনের উপর মরহুম আল্লামা মুফতি রফি উসমানির অবিস্মরণীয় ভূমিকা রয়েছে। পাকিস্তানসহ ভারতীয় উপমহাদেশব্যাপী ইসলামী শিক্ষার মানোন্নয়ন, গবেষণার দ্বার উন্মুক্তকরণ, বস্তুনিষ্ঠ পদ্ধতিতে ইলমে ফিকহ ও ইসলামী আইন চর্চাকে বিস্তৃত করায় তিনি অসামান্য অবদান রেখে গেছেন। ইসলামের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা-বিশ্লেষণসহ ইলমে ফিকহের উপর তার রচিত বহু কিতাব বাংলাদেশের উলামায়ে কেরাম, মাদ্রাসা ছাত্র ও ইসলামী গবেষকদের কাছে বেশ সামদৃত । তার ইন্তেকালে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর মাঝে গভীর শোক বিরাজ করছে।

তিনি আরও বলেন, গত দুই বছরে বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের প্রথম সারির বহু শীর্ষ আলেম ও ইসলামী নেতাকে আমরা হারিয়েছি। এতো অল্প সময়ের ব্যবধানে এতো অধিকসংখ্যক আলেম কখনোই ইন্তেকাল করেননি। এতে করে উম্মাহর মুরুব্বী ও নেতৃত্বে বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। বর্তমানের নানা সংকট ও প্রতিকূলতা উত্তরণ ও পথনির্দেশনা পেতে এসকল মুরুব্বী আলেমদের বড়োই প্রয়োজন ছিল। এই শূন্যতা সহজে পুরণ হবার নয়।

আল্লামা মুফতি রফি উসমানির মাগফিরাত কামনা করে আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া বলেন, মেহেরবান আল্লাহ তাআলা তাঁর প্রিয় এই মুখলিস আলেমকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন; আমিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ