মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

সন্দ্বীপী হজরত শায়েখ ইদ্রিস রহ. এর সংস্পর্শে এসে আমার মাথায় টুপি উঠে: ধর্মপ্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। সন্দ্বীপী হজরত শায়েখ ইদ্রিস রহ. এর সংস্পর্শে এসে আমার মাথায় টুপি উঠে এবং গায়ে পাঞ্জাবি পায়জামা পড়ি। জামিয়া মাদানীনগর মাদরাসার ইসলাহী জোড়ে ধর্মপ্রতিমন্ত্রী ফরীদুল হক অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

গতকাল শুক্রবার খলিফায়ে মাদানি রহ., মুসলেহে উম্মাহ হযরত শায়েখ সন্দিপী (রহ.)এর প্রতিষ্ঠিত জামিয়া দারুল উলুম মাদানী নগর এর আত্মশুদ্ধি মুলক ইসলামী সম্মেলনে উপস্থিত হোন ধর্মপ্রতিমন্ত্রী ফরীদুল হক।

রাজধানীর বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম মাদানী নগরের উদ্যোগে তিনদিন ব্যাপী এ ইসলাহি মাহফিলের আয়োজন করা হয়। এ মাহফিলে উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরাম।

বয়ান করেছেন, ১.হযরত মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানী সদরুল মুদাররিসীন দারুল উলুম দেওবন্দ। ২. মাওলানা সোহরাব আলী কাসেমী ভারত। ৩.মাওলানা নুরুল ইসলাম আদিব ওলামা বাজার মাদ্রাসা ৪. মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব (মিরপুরী হুজুর) জামাতা হাফেজ্জী হুজুর রহ. ৫. মাওলানা আব্দুল মালেক মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা। ৬. মাওলানা মুফতি দিলাওয়ার হোসাইন আকবর কমপ্লেক্স ঢাকা। ৭. মাওলানা ফয়জুল্লাহ মুহতামিম মাদানীনগর মাদ্রাসা। ৮. মাওলানা আব্দুল মান্নান নরসিংদী। ৯. মাওলানা জুবায়ের কাকরাইল তাবলীগী মারকাজ।

১০. মাওলানা মুফতি আব্দুল বারী নাজিমে তালিমাত মাদানী নগর মাদ্রাসা ১১. মাওলানা মুফতি ফারুক সন্দীপী জামাতা শায়খ সন্দীপী রহ.
১২.মাওলানা মাহমুদুল হাসান নাযেমে তরবিয়ত মাদানী নগর মাদ্রাসা ১৩.মাওলানা জামাল উদ্দিন সন্দীপী মহাসচিব তালিমে বোর্ড ১৪. মাওলানা মুফতি বশির উল্লাহ মুহাদ্দিস মাদানী নগর মাদ্রাসা ১৫. মাওলানা মুফতি নূর মোহাম্মদ মুহাদ্দিস মাদানী নগর মাদ্রাসা ১৬. মাওলানা মুফতি আহসানুল্লাহ মুহাদ্দিস মাদানী নগর মাদ্রাসা ও জামাতা শাইখ সন্দীপী রহ ১৭. মাওলানা মুফতি মাহবুবুর রহমান মুহাদ্দিস মাদানী নগর মাদ্রাসা
১৮. মাওলানা মুফতি গিয়াস উদ্দিন ওস্তাদ মাদানী নগর মাদ্রাসা ১৯. মাওলানা এহসানুল্লাহ সাহেবজাদা শাইখ সন্দ্বীপী রহ. ২০. মাওলানা মুফতি হাবিবুর রহমান মুহাদ্দিস মাদনী নগর মাদ্রাসা।

তিন দিনব্যাপী এ ইসলাহি মাহফিলে দারুল উলুম মাদানী নগরের প্রতিষ্ঠাতা মাওলানা ইদরিস সন্দ্বীপীর ভক্তরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন। এছাড়াও বিপুল পরিমাণ অন্যান্য সাধারণ মানুষের উপস্থিতি ছিলেন।

সূত্র মতে জানা যায়, এ মাহফিল গতানুগতিক ধারার কোনো মাহফিল নয়। এখানে বক্তারা এমন কিছু আলোচনার চেষ্টা করেন, যাতে ভক্তদের আত্মীক উন্নতি সাধিত হয়। আলোচনা শুনে যেন তাদের জীবনে পরিবর্তন আসে।

দারুল উলুম মাদানী নগর মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা ইদরিস সন্দ্বীপী ছিলেন উম্মাহর চিন্তায় সদানিবেদিত এক মহৎপ্রাণ মনীষা। তিনি সর্বস্তরের মানুষের কাছে দ্বীনের শিক্ষা বিস্তারের লক্ষে বাংলাদেশ, আমেরিকা ও আবুধাবীসহ বিশ্বের বিভিন্ন দেশে দেড় শতাধিক কওমী মাদরাসা প্রতিষ্ঠা করেছেন।

এসব মাদরাসাকে নিয়ন্ত্রণের সুবিধার্তে গঠন করেছেন তালীমী বোর্ড মাদারিসে কাওমিয়া আরাবিয়া নামের স্বতন্ত্র শিক্ষাবোর্ড। দেশব্যাপী রয়েছে তার অসংখ্য ভক্ত মুরিদান। তাদেরকে আধ্যাত্মিক দিক-নির্দেশনা দেয়ার জন্য আয়োজন করতেন এ বার্ষিক ইসলাহি জোড়। তার ইন্তেকালের পর তার মিশন চালিয়ে নিচ্ছেন তারই সুযোগ্য সন্তান মাওলানা ফয়জুল্লাহ সন্দ্বীপী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ