শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

প্রকল্পের মেয়াদ না বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প নেওয়া যাবে না। আর দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো বন্ধ করতে হবে।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরেন।

পরিকল্পনামন্ত্রী জানান, প্রকৃতির ক্ষতি করে এমন কোনো প্রকল্প না নিতে একনেকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।এক প্রশ্নের জবাবে মন্ত্রী স্বীকার করেন, প্রকল্প বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার কারণেই বারবার বাড়াতে হয় মেয়াদ।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যেন খালগুলো ভরাট না হয়ে যায়। যেকোনো প্রকল্প বাস্তবায়নের সময় ঢাকার খালগুলো ঠিক রাখতে হবে। এছাড়া প্রকল্পে অহেতুক ভূমি অধিগ্রহণ না করতেও নির্দেশনা দিয়েছেন। এর বাইরে প্রকল্পের বারবার মেয়াদ বৃদ্ধির বিষয়টিতে নজর রাখতে হবে।

তিনি আরও জানান, মূল্যস্ফীতি আর রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক পরিস্থিতি দেখছে সরকার। এছাড়া ফসলের সুগন্ধের দিকে নজর না দিয়ে এর গুণগতমান ও পুষ্টিগুণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানান তিনি।

সভায় ২ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে উপকূলীয় শহরগুলো রক্ষায় আনা প্রকল্পটিসহ প্রায় ৫ হাজার কোটি টাকার মোট আটটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে ময়মনসিংহ ও চট্টগ্রামে কারাগারের নিরাপত্তার আধুনিকায়নের জন্য ১৭ কোটি ৯৮ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ