শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা: যা বললেন শায়েখ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবেগ, উচ্ছ্বাস ও উদ্যম মানুষের গুরুত্বপূর্ণ সম্পদ। আবেগ দিয়ে মানুষ অনেক কিছু অর্জন করতে পারে, আবার অপাত্রে আবেগ ঢেলে মানুষ নিজের ধ্বংসও ডেকে আনতে পারে।

‘খেলা’ মানসিক রিফ্রেশমেন্ট ও শরীর চর্চার একটি উপকরণ মাত্র। শরীয়ার সীমানায় থেকে তা থেকে উপকৃত হবেন একজন ঈমানদার। কিন্তু আখিরাত বিশ্বাসী মানুষ, যার প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ এবং যার প্রতিটি কর্মকাণ্ড লিপিবদ্ধ হচ্ছে হিসাবের খাতায়, 'খেলা'র মতো তুচ্ছ বিষয়ে মেতে থাকা তাকে মানায় না।

খেলার নামে চলা এসব আসর যে বৃহৎ বাণিজ্যের বিশাল আয়োজন সে কথা কে না জানে? অথচ নিজের মূল্যবান আবেগকে আমরা সে বাণিজ্যের কাঁচামালে পরিণত করি। কতো সস্তা আমাদের আবেগ!

সফল মুমিন তো তিনি, যিনি এ জাতীয় অনর্থক বিষয় থেকে নিজেকে বিরত রাখবেন। তিরমিজীর প্রসিদ্ধ হাদীসের ভাষ্য—একজন ভালো মুসলিমের অন্যতম গুণ হলো, তিনি এমন কাজ পরিহার করে চলবেন, যে কাজ তার দুনিয়া ও আখেরাতের কল্যাণ সাধন করে না।

রসুল সা. ভবিষ্যদ্বাণী করে গেছেন, কেয়ামতের আগে চোখ ধাঁধানো ফিতনার প্লাবনে অনেক নামধারী মুসলমানের ঈমান ভেসে যাবে। মুসলমানের ঘরে জন্ম নিয়েও যারা ঈমান বা ঈমানী চেতনাহীন হয়ে যাবে, তারা কতই না দুর্ভাগা!

মহান আল্লাহ আমাদের ঈমান ও আমলের উপর অটল রাখুন, ফিতনা থেকে হেফাজত করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ