সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

লক্ষ্মীপুর জেলা আ.লীগের সম্মেলন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ সাড়ে ৭ বছর পর লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ। এ সময় সম্মেলন উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১১টায় জেলা স্টেডিয়াম মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আরেক সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

জানা গেছে, সভাপতি প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা কমিটির সহসভাপতি সফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আলোচনার শীর্ষে রয়েছে। সাধারণ সম্পাদক পদে নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হক মিলন, নুরুল হুদা পাটওয়ারী রয়েছেন।

এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নিয়ম রক্ষার আরও বেশ কিছু প্রার্থী রয়েছেন। নুর উদ্দিন চৌধুরী নয়ন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, সবশেষ ২০১৫ সালের ৩ মার্চ জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রায় ৭ বছর ৮ মাস পর মঙ্গলবার (২২ নভেম্বর) সম্মেলনের আয়োজন করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ