শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভাসানচরের রোহিঙ্গাদের ৩.৭ মিলিয়ন ডলার দেবে জাপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় ৩ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান।

মঙ্গলবার (২২ নভেম্বর) জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপি) সঙ্গে জাপানের এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।

জাপানের এই সহায়তা নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গাদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য পরিষেবা, লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে নারীদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা এবং কিশোর-যুবকদের ক্ষমতায়নে ব্যবহার করা হবে।

বাংলাদেশে ইউএনএফপির প্রতিনিধি ক্রিস্টিন ব্লখুস এ বিষয়ে বলেন, জাপানের এই উদ্যোগের ফলে ভাসানচরের নারীদের স্বাস্থ্য সুবিধা জোরদার হবে। এ জন্য জাপান সরকারকে ধন্যবাদ।

এই সহায়তা নারীদের সুরক্ষা দেবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেন, ভাসানচরের রোহিঙ্গাদের জন্য ৩ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হবে। এই অর্থ নারীদের মর্যাদা ও তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করবে। রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

জাপান ২০১৭ সালের আগস্টে থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ১৭৫ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ