শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে চরমোনাইর বার্ষিক মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের অন্যতম ইসলামী মহাসম্মেলন চরমোনাই বার্ষিক মাহফিল আগামীকাল শুক্রবার (২৫ নভেম্বর) জুমার নামাজের পর শুরু হবে। চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে মাহফিলটি।

ইতোমধ্যে মাহফিলের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সপ্তাহের শুরু থেকেই সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের আগমন শুরু হয় মাহফিলে। আনুষ্ঠানিকভাবে মাহফিল শুক্রবার শুরু হলেও ইতোমধ্যেই দুইটি মাঠ কানায় কানায় ভরে উঠেছে।

মাহফিলের শৃঙ্খলা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ‘বাংলাদেশ মুজাহিদ কমিটি’র তত্ত্বাবধানে সহস্রাধিক স্বেচ্ছাসেবক নিয়ে গঠিত এক বিশাল বাহিনী চলতি মাসের মাঝামাঝি সময়ে চরমোনাই এসে পৌঁছেছে। তাদের নিরাপত্তা, শৃঙ্খলা ও খিদমতের দায়িত্ব আলাদাভাবে বন্টন করে দেয়া হয়েছে।

মাহফিলে আগত মুসল্লিদের চিকিৎসার জন্য অভিজ্ঞ চিকিৎসক টিমের মাধ্যমে মাহফিল হাসপাতালের কার্যক্রম সম্পন্ন হয়েছে ইতোমধ্যেই। সার্বক্ষণিক ৩টি এ্যাম্বুলেন্স রাখা হবে মাহফিল হাসপাতালে।

২৫ নভেম্বর শুক্রবার বাদ জুমা আনুষ্ঠানিকভাবে মাহফিল শুরু হয়ে ২৮ নভেম্বর সোমবার সকাল ৮টায় আখেরী মোনাজাতের মাধ্যমে তা সমাপ্ত হবে।

মাহফিলে মূল ৭টি বয়ান করবেন যথাক্রমে মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল
করীম।

এছাড়াও মাহফিলের ৩ দিন ধারাবাহিকভাবে দেশ ও বিদেশের বরেণ্য ওলামায়ে কেরাম মূল্যবান নসিহত পেশ করবেন। আগামীকাল উদ্বোধনী বয়ানে বরিশালের প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিত থাকার কথা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ