সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

টনসিলের ব্যথা সারানোর ঘরোয়া উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীত আসতেই অনেকে ভুগছেন সর্দি-কাশিসহ টনসিলের ব্যথায়। আইসক্রিম, ঠান্ডা পানীয় পান করার কারণে এ সমস্যা আরও বাড়ে। টনসিলের ব্যথার কারণে ঢোঁক গিলতে, কথা বলতে গেলে গলায় কষ্ট হয়। টনসিলের প্রচন্ড ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। চাইলে টনসিলের ব্যথা থেকে দ্রুত স্বস্তি পেতে ঘরোয়া উপায় অনুসরণ করতে পারেন। জেনে নিন করণীয়-

লবণ পানিতে গার্গল করুন: হালকা গরম পানিতে লবণ মিশিয়ে গার্গল করলে টনসিলের সমস্যায় স্বস্তি মেলে। গার্গল করলে জীবাণু দূর হয়, ফলে গলাব্যথাও অনেকটা কমে।

হলুদ-দুধ: টনসিলের ব্যথা কমাতে বেশ কার্যকরী এক পানীয় হলো হলুদ মেশানো দুধ। এতে তাৎক্ষণিক গলায় মিলবে আরাম। হলুদ-দুধের অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান যে কোনো জীবাণুর সঙ্গে লড়তে সাহায্য করে।

লেবু ও মধু: লেবুতে থাকে ভিটামিন সি আর মধুর স্বাস্থ্য উপকারিতা তো সবার জানাই আছে। লেবু ও মধুর পানীয় টনসিলের ব্যথা কমাতে দারুন কার্যকরী। এই মিশ্রণ দিনে চায়ের মতো পান করুন ৩-৪ বার। গলাব্যথা বা টনসিলের কষ্ট কমবে অনেকটাই। -হেলথলাইন।

-এএ