শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সিরাতে মুস্তাকিমের পথে চলতে ওয়াজ মাহফিলের গুরুত্ব অনেক: আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী হাটহাজারী প্রতিনিধি।।

বড় বড় আলেমগণ আজ জেলে বন্দী আছে৷ মিথ্যা মামলায় তারা বিভিন্ন জুলুমের শিকার হচ্ছে। কারাবন্দী আলেমদের মুক্তির ব্যবস্থা করুন৷ মাজলুমদের মুক্তি দিলে দেশে শান্তি ফিরে আসবে। যদি জুলুম থেকে বাঁচা না যায় তাহলে ক্ষমতা উল্টে যাবে। আল্লাহ তায়ালা জালেমকে ছেড়ে দেন না। দুনিয়া-আখিরাতে শাস্তির সম্মুখীন হতে হবে। আলেমদের মুক্তির জন্য আমাদের সবার দোয়া করতে উচিত।

আজ ২৪ নভেম্বর বৃহস্পতিবার হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে বৃহত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন 'আল আমিন সংস্থা'র ব্যবস্থাপনায় ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল দ্বিতীয় দিনের মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

আমীরে হেফাজত আরও বলেন, আমাদের সবাইকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করতে হবে। কারণ রাসূল সা. বলেছেন, আমাদের মধ্যে ৭৩ টি দল তৈরি হবে৷ শুধু একটি দল মুক্তি পাবে, জান্নাতে যাবে। আর সেটা হলো সীরাতে মুস্তাকীম তথা সঠিক পথ। আর সঠিক পথ চিনতে এসব মাহফিল অন্যতম ভূমিকা রাখে। তাই আকাবিরে দেওবন্দ ও আকাবিরে হাটহাজারীর অনুসরণ করতে হবে। আমাদের সবসময় দোয়া করতে হবে, যেন আমরা সীরাতে মুস্তাকীমের উপর থাকতে পারি।

আল আমিন সংস্থার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা হাফেজ রিজওয়ান আরমানের ধারাবাহিক সঞ্চালনায় হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা শেখ আহমাদ, মুফতী জসীমউদ্দিন, মাওলানা হাবিবুল হক বাবু, মাওলানা ওসমান সাঈদীর ধারাবাহিক সভাপতিত্বে দ্বিতীয় দিবসের কার্যক্রম পরিচালিত হয়।

প্রধান অতিথির বক্তব্য জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদের খতীব আল্লামা রুহুল আমীন, আমাদেরকে হযরত মুহাম্মদ সা. এর সুন্নাত অনুযায়ী চলতে হবে। সেকেলে বলে বলে ছাড়তে থাকলে আর অমুসলিমদের সংস্কৃতি গ্রহণ করতে থাকলে তাহলে তো আমরা পথচ্যুত হয়ে যাবো। এজন্য শত কষ্ট হলেও রাসূল সা. সুন্নাতের পাবন্দ করতে হবে। অনুসরণ করতে হবে। সু্নাতকে ভালোবাসতে হবে। সকলে প্রতিজ্ঞা করি, খেলাফে সুন্নাত কোন রকমের কাজ করবো না ইনশাআল্লাহ!

তাফসীর মাহফিলে আরও আলোচনা করেন, মাওলানা লোকমান হাকিম, ড. মাওলানা নুরুল আবছার আজহারী, মুফতী হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মুরতজা হাসান ফয়েজী, মুফতি কেফায়তুল্লাহ আজহারী, মাওলানা উবাইদুর রহমান হুজাইফি প্রমুখ।

বিশেষ আকর্ষণ হিসেবে পবিত্র কুরআন কারীম থেকে তেলাওয়াত করেন, বিশ্বজয়ী ক্ষুদে হাফেজ সালেহ আহমদ তাকরিম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ