মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সারওয়ার-ই-আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আনোয়ার ইব্রাহিম। ওইদিন বিকেলে রাজধানী কুয়ালালামপুরে আস্তানা নেগারা রাজপ্রাসাদে রাজা আল সুলতান আবদুল্লাহর কাছে শপথ নেন ৭৫ বছর বয়সী পাকাতান হারাপান জোটের নেতা আনোয়ার ইব্রাহিম।

শপথ নেওয়ার পর প্রথম টুইট বার্তায় আনোয়ার ইব্রাহিম বলেন, দলের ইচ্ছে এবং বিবেকের তাগিদে তিনি এই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন।

গত ১৯ ফেব্রুয়ারি মালয়েশিয়ার ১৫তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে পার্লামেন্টের ২২২ আসনের মধ্যে সরকার গঠনের জন্য ১১২টি আসন পেতে ব্যর্থ হয় বড় দুই জোট পাকাতান হারাপান ও পেরিকাতান ন্যাশনাল।

এরপরই অবশ্য মালয়েশিয়ার রাজা আল-সুলতান আবদুল্লাহ জানিয়েছিলেন, খুব শিগগির নিজের পছন্দসই ও যোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন তিনি। সরকার গঠনে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সমঝোতায় ব্যর্থ হওয়ার পর এ ব্যাপারে হস্তক্ষেপ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজার হস্তক্ষেপে প্রধানমন্ত্রী পদে নিয়োগ পেলেন আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ার সংসদের মোট আসন সংখ্যা ২২২টি। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে হলে বিজয়ী দল বা জোটকে অন্তত ১১২টি আসনে জয়ী হতে হয়।

এবারের নির্বাচনে প্রধান তিন জোটের মধ্যে আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান কোয়ালিশন ৮২টি, মুহিদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাশনাল জোট ৭৩টি এবং ইসমাইল ইয়াকোবের বারিসান ন্যাশনাল কোয়ালিশন ৩০টি আসনে জয়লাভ করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ