মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

সুনামগঞ্জে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুনামগঞ্জে সড়কে রাখা বাস জব্দ ও বাসস্ট্যান্ড সংস্কারের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার হয়েছে। আজ শুক্রবার (২৫ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল আহমদ।

তিনি বলেন, বৃহস্পতিবার ওয়েজখালী এলাকার সড়ক থেকে শ্যামলী, মামুন ও সাকিল পরিবহনের তিনটি বাস পুলিশ লাইন্সে নিয়ে আটকে রাখা হয়। এ জন্য সন্ধ্যা থেকে আন্তঃজেলা বাস মালিকরা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন।

জুয়েল আহমদ বলেন, বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিং হয়। সেখানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। আমরা জানিয়েছি বাস টার্মিনালে লোকাল বাসই রাখার জায়গা হয় না। এরমধ্যে আন্তঃজেলা বাস রয়েছে ৮০টির বেশি। এ বাসগুলো টার্মিনালে রাখার কোনো ব্যবস্থা নেই। আমরা বাস টার্মিনালের পুকুর ভরাট করে টার্মিনাল বড় করার দাবি জানিয়েছি। সে দাবি তারা মেনেছেন। টার্মিনাল বড় না করা পর্যন্ত আমরা সড়কে গাড়ি রাখতে পারবো সেটিও মেনেছেন। তাই পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছি।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ধর্মঘট নিয়ে বিকেলে পরিবহন নেতাদের সঙ্গে বৈঠক হয়। তারা কিছু দাবি জানিয়েছেন। সড়কের শৃঙ্খলা রক্ষা করতে আমরা সেগুলো বাস্তবায়ন করবো।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ