আওয়ার ইসলাম ডেস্ক: ইতিহাসবিদ, আরবি ভাষা বিজ্ঞানীর পাশপাশি সীরাত গবেষক হিসেবে আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.)-এর খ্যাতি উপমহাদেশের ভৌগোলিক সীমানা ছাড়িয়ে আরব, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, মধ্য এশিয়া ও ল্যাটিন আমেরিকার জ্ঞানী ও শিক্ষিত মানুষের হৃদয়ে বহুমাত্রিক প্রতিভার কারণে স্থায়ী আসন পেয়েছে। পরবর্তী সময়ে এসব গ্রন্থ পৃথিবীর বিভিন্ন দেশের বহুল প্রচলিত ভাষায় অনুদিত হয়ে ইসলামী সংস্কৃতি, দাওয়াত ও তাবলিগের অনুকুল পরিবেশ সৃষ্টিতে কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বাদশাহ ফয়সাল পুরস্কার বিজয়ী শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এ জ্ঞানতাপসের রচনাশৈলী, অপূর্ব বাক্যবিন্যাস, বর্ণনার সৌকর্য, দৃষ্টিভঙ্গির ব্যাপকতা ও বিষয়বস্তুর নিবিড় পর্যবেক্ষণ প্রাচ্য-প্রতীচ্যের মুসলমানদের প্রাণে নতুন স্পন্দন সৃষ্টি করে। বিশ্বনবী (সা.)-এর জীবনাদর্শের আলোকে মুসলমানদের হারানো ঐতিহ্য ফিরে আনতে তাঁর কলম ছিল সদা সোচ্চার।
তিনি ‘আস সীরাতুন নাবাবিয়্যাহ’ গ্রন্থটি নব প্রজন্মের মন মানসিকতা, যুগজিজ্ঞাসা, ও সমকালীন সমস্যার চাহিদা পূরণের উপযোগী করে তৈরি করেন। গ্রন্থনা, তত্ত্ব সমন্বয়, বর্ণনারীতি ও তথ্যসূত্র ব্যবহারে আধুনিক প্রচলিত গবেষণা পদ্ধতির অনুসরণ করা হয়, ফলে এ গ্রন্থটি আরব বিশ্বের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স হিসাবে পাঠ্যক্রমের অন্তর্ভুক্তি লাভ করে। এ গ্রন্থটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, প্রাচীন ও আধুনিক তথ্যের অপূর্ব সমন্বয় ও সমাহার।
লেখক যেমন পবিত্র কুরআন, হাদীস, ইবনে হিশামের ‘সীরাতুন নাবাবিয়্যা’ ও ইবনুল কায়্যিমের ‘যাদুল মাআদ’ ইবনে জারীর ‘তাবারীর তারিখুল উমম ওয়াল মুলুক’ ইবনে সাআদের ‘তাবাকাত’, ইবনে কাসীরের ‘আল বিদায়া ওয়ান নিহায়া’ সহ নির্ভরযোগ্য ইতিহাসগ্রন্থ থেকে তথ্য ও উপাত্ত সংগ্রহ করেন তেমনি আধুনিক ইতিহাস গবেষক John Development এর Apology for Muhammad and Quran, Lecky এর History of the European Morals. R.V.C. Bodly রচিত The Messenger- The life of Muhammad, প্রফেসর Gibbon এর Decline and Fall of the Roman Empire, Encyclopedia of Ethics and Religion, Encyclopedia Britannica,New Catholie Encyclopedia Ges james mackinon রচিত From Christ to Constantine সহ ইউরোপীয় খ্যাতিমান লেখকদের গ্রন্থাদি ব্যাপকভাবে অধ্যয়ন করে বিভিন্ন ঐতিহাসিক, ভৌগোলিক, আর্থ-সামাজিক ও নৈতিক অবস্থার পর্যবেক্ষণ ও তুলনামূলক বিশ্লেষণ করার প্রয়াস পান।
এতে সীরাতে রাসূলের ব্যাপকতা, আন্তর্জাতিকতা ও সর্বজনীনতার এক অনুপম মহিমান্বিত রূপ স্পষ্টতই ফুটে উঠে। লেখক তাঁর অতুলনীয় ভাষা শৈলী, যথার্থ শব্দ চয়ন, শব্দের নিপুন গাঁথুনি ও উপমা উৎপ্রেক্à