শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

৫২ বছরে এসএসসি পাস করলেন মহসিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষায় পাস করলেন কৃষক মহসিন আলী। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের খরখড়িয়া গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে। এসএসসির ফলাফলে জিপিএ ৪ দশমিক ৬১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। এতে বেশি খুশি তার স্ত্রী সন্তানসহ গ্রামবাসী।

মহসিন আলী এবছর স্থানীয় নাজাতুল্লাহ আয়েশা মেমোরিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্থানীয় এক কলেজছাত্র মোকাদ্দেস ইসলাম আপন বলেন, মহসিন চাচা ৫২ বছর বয়সে এসে যে সাফল্য পেলেন তা অত্যন্ত গৌরবের।

স্থানীয় কৃষক সোলেমান সেখ বলেন, মহসিনের পড়াশোনা দেখে প্রথমে আমরা টিটকিরি করেছি, এই বয়সে কিসের লেখাপড়া। এখন দেখি সত্যি সত্যি পাস করে ফেলেছে। এমনটা কখনো দেখিনি। জিদ করলে মানুষ কী না পারে।

খরখড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার সরকার বলেন, কৃষক মহসিন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা দেখে স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হওয়া উচিত।

মহসিন আলী বলেন, আমি কৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করি। তবে স্থানীয় ছেলেমেয়েদের পড়াশোনার বিষয়ে উৎসাহ দিই। এতে অনেকেই বলেন, তুমি তো নিজেই অশিক্ষিত, এদের আবার শিক্ষার পরামর্শ দাও। এ থেকেই মূলত এই বয়সে এসে পড়াশোনার টেবিলে বসা।

এ প্রসঙ্গে নাজাতুল্লাহ আয়েশা মেমোরিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া জানান, মহসিনের এ ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীসহ এলাকাবাসীও আনন্দিত।

-এসআর