শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

ডিসেম্বরকে বীর মুক্তিযোদ্ধা মাস ঘোষণার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডিসেম্বরকে বীর মুক্তিযোদ্ধা মাস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বীর মুক্তিযোদ্ধা সমাবেশে এ দাবির কথা বলেনস্বরাষ্টমন্ত্রী।

ঢাকা জেলা ইউনিট কমান্ড ও মহানগর ইউনিট কমান্ড এ সমাবেশের আয়োজন করে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘ দিনের প্রাণের দাবি ছিল বিজয়ের মাস ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা মাস হিসেবে ঘোষণা করার। আমি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের প্রতি দাবি জানাবো, ডিসেম্বর মাসকে মুক্তিযোদ্ধা মাস হিসেবে যেনো ঘোষণা করা হয়।

তিনি বলেন, আমরা একটা সময় দেখতাম রাজাকার প্রধানের গাড়িতে জাতীয় পতাকা উড়ছে। এটা দেখে আমাদের মাথা নিচু হয়ে যেতো। আমাদের অপমান করা হয়েছিল, এমন সময় আলোকবর্তিকা হিসেবে আমাদের প্রধানমন্ত্রী আসলেন।

মন্ত্রী বলেন, এ দেশ বীর মুক্তিযোদ্ধার। যতদিন দেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন। আর কেউ যেনো আমাদের ইতিহাস বিকৃতি করতে না পারে। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় তিনি জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিয়েছেন। জয় বাংলা এমন এক স্লোগান, তার প্রকম্পে আতঙ্কিত হয়ে পড়তো পাকিস্তানি বাহিনীরা।

আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক মন্ত্রী শাহজাহান খান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ।

বক্তব্য দেন আগাখান মিন্টু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান, মাহবুব উদ্দিন আহমেদ, ওসমান আলী প্রমুখ।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ