শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

হিজাব পরা নারীকে রেস্টুরেন্টে প্রবেশ করতে না দেয়ায় মালিকের জরিমানা ফ্রান্সে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হিজাব পরা এক মুসলিম নারীকে রেস্টুরেন্টে প্রবেশে বাধা দেয়ায় মালিককে জরিমানা করেছে ফ্রান্সের এক আদালত।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসকু প্রদেশের বায়োনি শহরে এই ঘটনা ঘটে। খবরে বলা হয়, ৬৪ বছরের এক মুসলিম নারী শহরের এক রেস্টুরেন্টে গেলে তাকে হিজাব খুলে প্রবেশ করতে বলা হয়। ধর্মবিদ্বেষের কারণে পরে বায়োনি শহরের আদালত ওই রেস্টুরেন্ট মালিককে জরিমানা করে।

ঘটনাটি ঘটে জুলাই মাসে মা দিবসের দিন। সেদিন ছেলের সাথে ওই রেস্টুরেন্টে রাতের খাবার খেতে গিয়েছিলেন তিনি।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, মা ও ছেলে রেস্টুরেন্টের সদর দরজায় এসে দাঁড়ালে সেখানকার মালিক এসে জানান, তিনি তাদের দু’জনকে প্রবেশ করতে দিবেন না। কারণ ওই নারী মাথায় হিজাব পরেছেন।

রেস্টুরেন্টটির মালিক ছিলেন এক নারী। তিনি খ্রিষ্টান বলে ধারণা করা হচ্ছে। তার গলায় খ্রিষ্টান ধর্মের প্রতীক সম্বলিত চেইন ছিল। তিনি মুসলিম নারীকে ‘জাদুকরী’ বলে তিরস্কার করছিলেন। এবং তাকে প্রবেশ করতে বাধা দেন।

রেস্টুরেন্ট মালিকের এমন মন্তব্যে ওই নারী ও তার সন্তান হতবাক হন। পরে তারা পুলিশ স্টেশনে গিয়ে ধর্ম অবমাননার অভিযোগ করেন। তদন্তের পর ওই রেস্টুরেন্ট মালিককে জরিমানা করা হয়। সূত্র: ডেইলি সাবাহ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ