শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

কোনোভাবেই উন্নয়ন ব্যাহত করতে পারবে না বিএনপি: বিমান প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকার যখন দেশকে উন্নয়নে অগ্রযাত্রায় এগিয়ে নিয়ে যাচ্ছে তখন সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে নৈরাজ্য ও ষড়যন্ত্র করে যাচ্ছে বিএনপি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী।

আজ শুক্রবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই বাধ-চাটপাড়া মাদরাসার এক কিলোমিটার সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কাজীরখিল বাজারে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

ডভোকেট মো. মাহবুব আলী বলেন, 'সরকার দেশের জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। বিএনপি কোনোভাবেই উন্নয়ন ব্যাহত করতে পারবে না।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, ইউএনও সিদ্ধার্থ ভৌমিকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বিএনপির এই ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সাবধান এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৭৫ লাখ টাকা ব্যয়ে এই সড়কের নির্মাণকাজ বাস্তবায়ন করছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ