মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

ঐক্যবদ্ধতা ছাড়া কোন জাতির মুক্তির চিন্তা করা অসম্ভব: ছাত্র মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের বলেন, জাতি জাহেলিয়াতের চরম অন্ধকারে নিমজ্জিত। জাতিকে আলোর পথে ফিরিয়ে আনতে ছাত্র মজলিসের দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বলবে। ঐক্যবদ্ধতা ছাড়া কোন জাতির মুক্তির চিন্তা করা অসম্ভব।

দেশ ও জাতির চরম এই ক্রান্তিলগ্নে ছাত্র মজলিসের প্রতিটি কর্মীকে একেকজন ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। বর্তমান সময়ে ছাত্রসমাজ মারাত্মক নৈতিক সংকটের মুখোমুখি।

চারিত্রিক অধঃপতন সর্বত্র বিরাজমান। তরুণ প্রজন্মের মধ্যে মাদক সেবনের প্রবণতা ভয়াবহ আকার ধারণ করছে। তরুণ প্রজন্মকে সুন্দর আগামীর পথে গড়ে তুলতে ছাত্র মজলিসের দায়িত্বশীলদের কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা অত্যাবশ্যক।

আজ (৩ ডিসেম্বর) শনিবার বিকাল ৩ টায় রাজধানীর একটি অভিজাত মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস আয়োজিত ২ দিনব্যাপী দায়িত্বশীল কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি বিলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলীর পরিচালনায় কর্মশালার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন, প্রাক্তন সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, প্রাক্তন সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল জলিল, খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মিনহাজুল আলম, প্রাক্তন সভাপতি প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, প্রাক্তন সভাপতি মাওলানা আজীজুল হক, প্রাক্তন সভাপতি মাওলানা মনির হোসাইন, প্রাক্তন বায়তুলমাল সম্পাদক মাওলানা মুহাম্মদ সালাহ উদ্দীন, খেলাফত মজলিসের নির্বাহী সদস্য মাওলানা সাহাব উদ্দিন খন্দকার, নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার।

কর্মশালায় উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের প্রশিক্ষণ ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক কে এম ইমরান হুসাইন, প্রকাশনা সম্পাদক আলমগীর হুসাইন, অফিস ও প্রচার সম্পাদক হাসান আহমাদ খান, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ইসমাঈল খন্দকার, ছাত্রকল্যাণ ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রতিনিধি পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি আহসান আহমাদ খান, প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি নূর মোহাম্মদ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ