শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

পবিত্র ইসলামের উৎস স্থলে বিজাতীয় কনসার্ট ধর্মীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করবে: নেজামে ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম সহ ইসলামের অসংখ্য স্মৃতি বিজড়িত এবং শত কোটি মুসলমানের আবেগ।

শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত পূণ্যভুমি সৌদি আরবের মাটিতে পৃথিবীর অন্যতম বৃহৎ কনসার্ট, সাউন্ডস্টর্ম এর আয়োজনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

গণমাধ্যম পাঠানো এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এই ধরনের অপসংস্কৃতির আয়োজন সৌদি আরবের মাটিতে কল্পনা করা যায় না।
দেড়শত কোটি মুসলমানের আবেগ অনুভূতি এতে আঘাত প্রাপ্ত হয়েছে। এখানে যে সকল শিল্পী গায়ক আমন্ত্রিত হয়েছে তারা সবাই অপসংস্কৃতি ও নোংরা পাশ্চাত্যের ফেরিওয়ালা।

সারাবিশ্বের শতকোটি মুসলমানদের ঈমানী দাবির প্রতি শ্রদ্ধা দেখিয়ে এই নষ্টামো অবিলম্বে বন্ধ করা উচিত।

নেতৃদ্বয় সংশ্লিষ্ট মহলকে এই বিষয় তরিৎ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান এবং স্থানীয় সৌদি আলেম উলামা ও জনগণকে এই কনসার্ট বন্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ