মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হলে ব্যবস্থা নেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনা মতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না করে বিএনপি নেতাকর্মীরা যদি নয়াপল্টনে জড়ো হন তবে পুলিশ ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ শনিবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় নতুন ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আওয়ামী লীগসহ সমস্ত রাজনৈতিক ও সামাজিক সংগঠন সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করে। বিএনপি বলেছে- তাদের অনেক মানুষ জড়ো হবে, সেজন্য তাদের সুবিধার্থেই পুলিশ কমিশনার সোহরাওয়ার্দী উদ্যান তাদের সমাবেশের জন্য বরাদ্দ করেছিলেন। এজন্য ছাত্রলীগের সম্মেলনের তারিখও পরিবর্তন করা হয়েছে। কিন্তু বিএনপি নাকি সেটি না করে দিয়ে দলীয় কার্যালয়ের সামনে যাবে বলে জানিয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) যদি পুলিশ কমিশনারের নিষেধ না মেনে নয়াপল্টনে তাদের কার্যালয়ের সামনে জড়ো হয় তাহলে পুলিশ কমিশনারই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ঢাকা শহরকে সচল রাখতে ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কমিশনার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন।’

আসাদুজ্জামান খান বলেন, ‘চাল-ডাল নিয়ে দলীয় কার্যালয়ে অবস্থান করে নাকি বিএনপি সরকার পতনের ডাক দেবে। এখানে আমাদের বক্তব্য স্পষ্ট, আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসেনি। জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। অন্যদিকে, বিএনপি বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় এসেছে। তারা এবারও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে নানা অপকৌশল করে যাচ্ছেন। তারা চাল-ডাল মজুদ করে কি করে সে বিষয়টি আওয়ামী লীগ দেখছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মো. আবু জাহির, সংসদ সদস্য আব্দুল মজিদ খান, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ