মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন চৌধুরী পাড়া মাদরাসায় বুখারির দরস দিলেন আল্লামা রাশেদ আজমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনুরুদ্দীন রহ: দারুল কুরআন মাদরাসার ৩০ সালা সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে বুখারির দরস দিয়েছেন আল্লামা রাশেদ আজমি।

দুই দিনব্যাপী এই সম্মেলনে ভারতের দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা রাশেদ আজমীসহ বিজ্ঞ উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। ৩০ সালা দস্তারবন্দী সম্মেলনের প্রথম দিনে বৃহস্পতিবার দূরদুরান্ত থেকে আগত ফুযালাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছিলো মাদরাসার মাঠ।

আজ শনিবার ৩ ডিসেম্বর বাদ ফজর বুখারি শরীফের দরস প্রদান করবেন আল্লামা রাশেদ আজমী। শেখ জনুরুদ্দীন রহ: দারুল কুরআন মাদরাসার এ বছরের দাওরায়ে ফারেগিনদের সাথে উপস্থিত ছিলেন আগত ফুজালাবৃন্দ। উপস্থিত ছিলেন অসংখ্য অনুরাগি ও ভক্তবৃন্দ।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে বয়ান করেন, মাওলানা ড. মুশতাক আহমদ, মাওলানা আ ব ম সাইফুল ইসলাম, শায়খ আব্দুল মতিন, মাওলানা ইয়াহইয়া মাহমুদ মুফতি রাশেদ আজমী।

শুক্রবার সকাল ৯টায় বয়ান ২য় দিনের উদ্বোধনী বয়ান করেন মাদরাসার মুহাদ্দিস ও শাইখুল হাদিস, নুর মসজিদের খতিব মাওলানা খুরশিদ আলম কাসেমী। এরপরই বয়ান করেন মাওলানা মাহফুজুল হক। তিনি দারুল উলুম দেওবন্দের চিন্তা চেতনা ও আমাদের আদর্শ এ পথে, আমাদের চলতে হবে এ পথে, জালিমের অবসান ঘটিয়ে মাজলুমের মুখে হাসি ফুটানোর জন্যই দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে। এসব বিষয়ে কথা বলেন।

বয়ান করেন আল্লামা ফরীদ উদ্দিন মাসউদ ও প্রখ্যাত মুফাসসির মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, এছাড়াও মসজিদ প্রাঙনে ইসলামিক বইমেলা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

দেশ ও জাতির মঙ্গল কামনার মাধ্যমে মুনাজাত অনুষ্ঠিত হয়। শনিবার বাদ ফজর শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসায় বুখারী শরীফের দরস প্রদান করেন আল্লামা রাশেদ আজমী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ