শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নাই: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তবে সব বিষয় মাথায় রেখে নিরাপত্তার ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি

শনিবার (৩ ডিসেম্বর) রাজারবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

সমাবেশ নয়াপল্টনেই হবে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে আইজিপি বলেন, এখনও সময় আছে, আশাকরি বিএনপি তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে।

পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বিএনপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ দায়িত্ব পালন করে থাকে আইনের ভিত্তিতে, নির্দিষ্ট কাঠামোতে। কীভাবে দায়িত্ব পালন করতে হবে, সে বিষয়ে আমরা ট্রেনিং নিয়ে থাকি। আইনের আলোকে প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্ব পালন করে পুলিশ।

বিশেষ অভিযানের নামে দলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে—বিএনপির এমন অভিযোগের বিষয়ে পুলিশপ্রধান বলেন, আইনের মধ্যে থেকে কাজ করে যাচ্ছেন তারা। নিয়মের বাইরে কাউকে গ্রেফতার করছে না পুলিশ।

জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষ হলে আমরা জানাবো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ