মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

পটিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মুফিজুর রহমানের ইন্তিকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার তরুণ শিক্ষক মাওলানা মুফিজুর রহমান ইন্তিকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রাত ৯ টায় জামিয়া পটিয়ায় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

আজ (৫ ডিসেম্বর) সোমবার দুপুর ১২ টায় লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর।

জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহকাল ত্যাগ করেন। রাত ৯ টায় জামিয়া প্রাঙ্গণে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হবে। রাত ১০ টায় আনোয়ারা থানার অন্তর্গত দক্ষিণ ইসাখালীস্থ তার নিজ বাড়িতে মা-বাবার কবরের পার্শ্বে দাফন করা হবে।

তিনি ১ মেয়ে ও স্ত্রীসহ অনেক ছাত্র ও গুণগ্রাহী রেখে যান। তিনি ছিলেন জামিয়া পটিয়ার একজন আদর্শ তরুণ শিক্ষক। তিনি প্রায় ৮ বছর যাবৎ জামিয়ায় ইখলাস ও দক্ষতার সাথে কেন্দ্রীয় লাইব্রেরির দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে জামিয়া একজন একনিষ্ঠ শিক্ষক হারিয়েছে। জামিয়া প্রধান আল্লামা ওবায়দুল্লাহ হামযাহসহ জামিয়ার সকল ছাত্র-শিক্ষক তার মৃত্যুতে গভীর শোকাহত ও মর্মাহত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ