শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মুফতি হামেদ জহিরীর মায়ের ইন্তিকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের ঐতিহ্যবাহী দ্বীনি মারকায জামিয়া সিদ্দীকিয়া যাদুরচর মাদরাসার শায়খুল হাদীস, দেশবরেণ্য আলেম, প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা মুফতি হামেদ জহিরী হাফিজাহুল্লাহর রত্নগর্ভা মা গতরাত রাত এগারোটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমার জানাযার নামাজ আজ ০৫ ডিসেম্বর সকাল এগারোটায় সাভারের দক্ষিণ রাজাশন মুন্সীবাড়ী আনওয়ারুল উলূম মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

ইন্তেকালের সময় তিনি স্বামী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার বড় ছেলে হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ কাতার প্রবাসী। তিনি কাতার আওকাফের ইমাম ও খতীব।
মেঝো ছেলে মুফতি হামেদ জহিরী ইদারাতুল মা'আরিফ আল ইসলামিয়া মিরপুরের মুহতামিম, জমিদারবাড়ী জামে মসজিদের খতীব এবং যাদুরচর মাদরাসা সহ একাধিক মাদরাসায় শায়খুল হাদীস।

ছোট ছেলে হাফেজ মাওলানা শাহেদ জহিরী আনওয়ারুল উলূম মাদরাসা সাভারের মুহতামিম এবং বৃহত্তর সাভার আশুলিয়ার সর্বস্তরের আলেমদের ঐক্যের সংগঠন ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার মহাসচিব।
মরহুমার মেয়েরাও আলেমা এবং মুহাদ্দিসা।

বড় মেয়ের জামাতা দেশের শীর্ষ আলেম, আকবর কমপ্লেক্স মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা মুফতি দেলাওয়ার হোসাইন দা.বা.। ছোট মেয়ের জামাতা মুফতি ইলিয়াস তৈয়ব হারুনিয়া মাদরাসার শিক্ষা সচিব ও সিনিয়র মুহাদ্দিস।

মরহুমার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার সভাপতি ও যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব ও দারুল উলূম সাভারের মুহতামিম মুফতি আমিনুল ইসলাম কাসেমী, যুগ্ম মহাসচিব ও দারুল উলূম মাবিয়া গেরুয়া মাদরাসার মুহতামিম মুফতি মাহবূবুর রহমান নবাবগঞ্জী, সাংগঠনিক সম্পাদক ও দারুল আমান রাজারবাড়ী মাদরাসার মুহতামিম মুফতি নাজমুল হাসান বিন নূরী, কোষাধ্যক্ষ ও হারুনিয়া মাদরাসার মুহতামিম মুফতি আলী আশরাফ তৈয়ব, প্রচার সম্পাদক ও তা'লীমুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা বজলুর রহমান বাদশাহ, মিডিয়া বিষয়ক সম্পাদক ও যাদুরচর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আবদুল্লাহ ফিরোজী প্রমুখ।

আজ এক শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, মরহুমার ইন্তেকালে জাতি একজন রত্নগর্ভা মা ও মহীয়সী নারীকে হারালো।

আমরা তার