মাওলানা মাহমুদুল হাসান নু’মান।।
পাশ্চাত্য সভ্যতার ভিত্তি তিনটি- ডারউইনের বিবর্তনবাদ বা দেহতত্ত্ব, সিগমুন্ড ফ্রয়েডের মানসিক ব্যাখ্যা বা মনস্তত্ত্ব, কার্ল মার্কসের সামাজিক বিবর্তনবাদ। এ তিনটি মতবাদ সম্পূর্ণ নাস্তিক্যবাদী দর্শনের উপর প্রতিষ্ঠিত।
বিবর্তনবাদঃ ডারউইনের মতে মানুষ বানর বা এ জাতীয় কোন প্রাণী থেকে বিবর্তিত হয়ে বর্তমান রূপ লাভ করেছে। কিন্তু তিনি বলে যাননি যে, পৃথিবীতে প্রথম প্রাণের উদ্ভব কি করে হলো। বস্তুত পাঁচশত খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক এনাক্সিমেন্ডার মনে করতেন প্রথম প্রাণের উদ্ভব হয়েছে সূর্যরশ্নি দ্বারা বাষ্পীভূত সামুদ্রিক আঠালো কাদামাটি থেকে।
পরবর্তীতে ডারউইনবাদিরা এ থিউরিটাই নতুন ভাবে উপস্থাপন করেন যে, ৩৮ বিলিয়ন বছর আগে পৃথিবীর ক্ষুদ্র কোন জলাশয়ে সূর্যরশ্নির রাসায়নিক ক্রিয়ার ফলে প্রথম এক কোষি একটি প্রাণীর (এমিবা) জন্ম হয়। তারপর কাল ক্রমে তা থেকে জটিল বহু কোষি প্রাণীর জন্ম হতে থাকে। একসময় কিছু প্রাণী পানি থেকে ডাঙ্গায় উঠে এসে বসবাস করতে থাকে। কোটি কোটি বছর পরিক্রমায় এসব প্রাণী বিবর্তিত হয়ে উদ্ভিদ ও প্রাণী জগতে বিভক্ত হয়ে যায়।
তারপর প্রাণী জগতের বানর বা বানর জাতীয় প্রাণী থেকে ক্রম বিবর্তনের মাধ্যমে মানবজাতির বিকাশ ঘটে। ডারউইন এ বিবর্তনের কারণ বর্ণনা করেন এভাবে- struggle for life and survival of the fittest বা জীবন যুদ্ধ এবং যোগ্যতমের উদ্বর্তন। অর্থাৎ খাদ্য বাসস্থান ইত্যাদি বিষয়ে টিকে থাকার জন্য জীবজগতে নিরন্তর সংগ্রাম চলছে। এই সংগ্রামে যে প্রাণী পরিবেশের সাথে নিজেকে অধিক খাপ খাওয়াতে পারে সে প্রাণী টিকে যায়, আর যে প্রাণী ব্যর্থ হয় তা বিলুপ্ত হয়ে যায়। এটাই হল যোগ্যের টিকে থাকা।
অনন্তর পরিবেশের সাথে খাপ খাওয়াতে গিয়ে প্রাণীদেহে জেনেটিক পরিবর্তন আসে। এই পরিবর্তন সে তার বংশধরে প্রবিষ্ট করতে পারে। এভাবে বংশ-পরম্পরায় পরিবর্তন হতে হতে এক সময় প্রাণীটি বিবর্তিত হয়ে ভিন্ন প্রজাতিতে আত্মপ্রকাশ করে। যেমন জিরাফ আগে হরিণের মতো ছিল কিন্তু উঁচু গাছের পাতা খেতে খেতে গলা লম্বা হয়ে ভিন্ন প্রজাতিতে রূপান্তরিত হয়ে গেছে। ব্যস এই মতবাদে স্রষ্টার কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না।
ফ্রয়েডের মনস্তত্ত্বঃ ফ্রয়েডের মতে সকল রোগ-পিড়া ও অশান্তির কেন্দ্র বা উৎস হলো মন। এজন্য তার দর্শনকে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা বলা হয়। তিনি মনকে তিন à