শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

সংঘাত নয়, সমাধানই কাম্য: মাওলানা আবদুর রব ইউসুফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অন্যতম সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী আজ এক বিবৃতিতে বলেছেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপি আহুত সমাবেশকে ঘিরে জাতি পূর্ব থেকেই আতংকবোধ করে আসছিল।

গতকাল নয়াপল্টনের ঘটনায় তারই বাস্তবতা জাতি দেখতে পেল। সভা-সমাবেশ সংবিধান প্রদত্ব অধিকার। এই অধিকার খর্ব করা সাংবিধানিক অপরাধ। হাতে মাত্র দুইদিন সময় থাকা সত্বেও সমাবেশের স্হান অমীমাংসিত থাকায় গতকাল যে দুঃখজনক ঘটনা ঘটল তা ছিল অবশ্যম্ভাবী।

গতকাল প্রশাসনের গৃহীত পদক্ষেপ অবশ্যই নিন্দনীয়। এমনিতেই দেশের অর্থনৈতিক দূরাবস্থায় জাতি হিমশিম খাচ্ছে। তার উপর রাজনৈতিক সংঘাতর আশংকা মানুষকে আরো ভাবিয়ে তুলছে। রাজনীতি, দেশ পরিচালনা জনগনের জন্য, জনগনের দূর্গতি বৃদ্ধির জন্য নয়।

১০ তারিখকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাস্তাঘাটে গৃহিত পদক্ষেপ সমূহের যে সংবাদ পাওয়া যাচ্ছে তা স্বাভাবিকের পর্যায়ে পড়েনা। নাগরিকদের স্বাধীন চলাফেরার অধিকার খর্ব হচ্ছে এবং দূর্গতি বৃদ্ধি করা হচ্ছে।

এমতাবস্থায় সরকার ও বিএনপির মধ্যে একটি গ্রহনযোগ্য সমাধান বের করে দেশের স্থিতিশীলতা রক্ষা ও চলমান আতংক দূর করতে উভয় পক্ষই প্রশস্ত মন নিয়ে এগিয়ে আসবেন বলে জাতি আশা করি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ