মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

আজ হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) উপমহাদেশের অন্যতম বৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিআতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক দীনি মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন।

উম্মুল মাদারিস খ্যাত ঐতিহ্যবাহী এ দীনি শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত হতে অনেক আলেম ওলামা, ছাত্র ও তাওহীদি জনতা মাদরাসায় আসতে শুরু করেছেন।

এদিকে গত বছর (১৪৪৩ হিজরীতে) ফারেগীনদের জন্য জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জামেয়া কর্তৃপক্ষ। বিজ্ঞাপনে বলা হয়, জামিয়ার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে ফারেগীনদের দস্তারে ফজীলত তথা শিক্ষা সমাপনকারীদের সম্মানসূচক পাগড়ি দেওয়া হবে।

গত বছরের ফারেগীনদের মাহফিলের পূর্বদিন তথা আজ ৮ ডিসেম্বর, বৃহস্পতিবার এশার নামাজের পর এবং মাহফিলের দিন ৯ ডিসেম্বর জুমাবার এশার নামাজের পর দস্তারে ফজিলত প্রদান করা হবে।

দস্তারে ফজিলত গ্রহণের জন্য ফারেগীনদের আজ ৮ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ৯ থেকে ১২টা ও বাদ আসর হতে এশা পর্যন্ত এবং ৯ ডিসেম্বর জুমাবার সকাল ৮টা হতে ১০টা পর্যন্ত দাওরায়ে হাদীসের ক্লাসরুম থেকে টোকেন সংগ্রহ করার জন্য বলা হয়েছে। এছাড়াও ফারেগীনদের জন্য আর্জেন্ট সনদ সংগ্রহ করারও ব্যবস্থা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হাটহাজারী মাদরাসার মাহফিলে প্রতি বছরের ন্যায় এবারও দেশবরেণ্য আলেমগণ মাহফিলে বয়ান করবেন। মাহফিলের উপস্থিত হওয়ার জন্য এবং মাদরাসায় সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন জামিয়ার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ