শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ত্রিশ হাজার মানুষ দিয়ে ঢাকা দখল হয় না: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ত্রিশ হাজার মানুষ দিয়ে ঢাকা দখল হয় না মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বলছে- তারা ঢাকা শহর দখল করবে। তারা যেখানে সমাবেশ করছে সেখানে ত্রিশ হাজার মানুষের সংকুলান সম্ভব। ঢাকা শহরে দুই কোটি মানুষের বাস। এখন আপনারা মিলিয়ে নিন তারা কীভাবে ঢাকা শহর দখল করবে।

শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, এএইচএম খায়রুজ্জামান লিটনসহ মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

হাছান মাহমুদ বলেন, সরকারকে সহযোগিতা করার জন্য আওয়ামী লীগ পাড়া-মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় রয়েছে। সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সরকারকে সহযোগিতা করা। যাতে দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

তিনি আরও বলেন, আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন সতর্ক পাহারায় থাকার জন্য, যাতে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সরকারের সহযোগিতা হয়। সেই নির্দেশ মেনে আমরা ঢাকা শহরের ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়া-মহল্লায় সতর্ক পাহারায় আছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ