শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

বিএনপির ৭ এমপির পদত্যাগের চিঠি পাননি স্পিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির সংসদ সদস্যদের কোনো চিঠি তিনি পাননি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি জানিয়েছেন, ‘বিএনপির সংসদ সদস্যদের কোনো চিঠি আমার কাছে আসেনি।’

শনিবার দুপুরে গোলাপবাগের সমাবেশে বিএনপির সাতজন সংসদ সদস্য একযোগে পদত্যাগ করার ঘোষণা দেন।

স্পিকার এ প্রসঙ্গে বলেন, ‘কোথায় বলেছেন বলতে পারি না। আজ তো অফিস বন্ধ।

এর আগে বিএনপির নেতারা একাধিক বার বলেছিলেন রাজপথে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের পাশাপাশি সংসদ থেকে দলীয় সংসদ-সদস্যরা পদত্যাগ করবেন। দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত চেয়ে অপেক্ষা করছিলেন তারা।

জানা গেছে, সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্ত আরো কিছু দিন পর আসার কথা ছিল। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে দলটি সরকারের দমনপীড়নের প্রতিবাদ হিসেবে পদত্যাগের সিদ্ধান্ত নিতে আর দেরি করেনি। জানালেন এক সিনিয়র নেতা।

এর আগে পদত্যাগ নিয়ে দলের নীতিনির্ধারকরা দফায় দফায় বৈঠক করেন। স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়। তখনো বেশিরভাগ শীর্ষ নেতাই এমপিদের পদত্যাগ করা উচিত বলে মত দেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ